East Bengal | কাটলো 22 বছরের খরা, অস্কারের কাঁধে ভর দিয়েই ভারত সেরা ইস্টবেঙ্গল
Thursday, May 21 2026, 4:53 pm

Key Highlightsবৃহস্পতিবার খেতাব নির্ণায়ক ম্যাচে ইন্টার কাশীকে ২-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল। পিছিয়ে থেকেও দুরন্ত প্রত্যাবর্তন।
বৃহস্পতিবার খেতাব নির্ণায়ক ম্যাচে ইন্টার কাশীকে ২:১ গোলে উড়িয়ে চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল। ২০০৩-০৪ মরশুমের ২২ বছর পর ISL ঘরে তুলল লাল হলুদ। ম্যাচের শুরু থেকেই হাড্ডাহাড্ডি লড়াই করছিল দুই দল। প্রথমার্ধে ১৪ মিনিটের মাথায় গোলকিপারের মাথার উপর দিয়ে চিপ করে গোল করেন কাশীর আলফ্রেড। দ্বিতীয়ার্ধে জ্বলে ওঠে লাল হলুদ শিবির। ৫০ মিনিটে মাঝমাঠ থেকে ইউসেফ এজ়েজারিকের বাঁ পায়ের শটে প্রথম গোল পায় ইস্টবেঙ্গল। ম্যাচের ৭৩ মিনিটে জয়সূচক গোলটি করে ইস্টবেঙ্গলের অভিশাপমোচন রশিদ।


