East Bengal vs Indian Army | বিষ্ণুর ১ গোল, ইন্ডিয়ান আর্মিকে হারিয়ে ডুরান্ডের শেষ চারে ইস্টবেঙ্গল!
Sunday, August 16 2026, 4:04 pm

Key Highlightsখাতায়-কলমে সহজ প্রতিপক্ষ হলেও হাবাসের দলকে রবিবাসরীয় যুবভারতীতে যথেষ্ট বেগ দিলেন আর্মির ছেলেরা।
রবিবাসরীয় যুবভারতীতে ইন্ডিয়ান আর্মিকে হারিয়ে ডুরান্ডের শেষ চারে ইস্টবেঙ্গল। এদিন ভুরি ভুরি গোল মিস করলো লাল হলুদ শিবির। ৬ মিনিটেই প্রথমবার গোলের সহজ সুযোগ নষ্ট করে তারা। ১২ মিনিটে রামিরেজের ফ্রি-কিকও পোস্টের ডান দিক দিয়ে বেরিয়ে যায়। ২১ মিনিটে লালচুংনুঙ্গার দূরপাল্লার দুর্দান্ত শট আটকে যায়। ৩৫ মিনিটে রামিরেজের গোল লক্ষ্যভ্রষ্ট হয়। অবশেষে ৩৯ মিনিটে গোলের খরা কাটে ইস্টবেঙ্গলের। বিরতির আগেই দুরন্ত হেডে বল জালে জড়ান পিভি বিষ্ণু। বিরতির পর এই গোল শোধ করতে পারেনি ইন্ডিয়ান আর্মি। অবশেষে ১ গোলে জয় পায় লাল হলুদ শিবির।
- Related topics -
- খেলাধুলা
- ইস্টবেঙ্গল
- ভারত
- ডুরান্ড কাপ
- ফুটবল
- ফুটবলার
- ফুটবল প্রশিক্ষক
- সর্বভারতীয় ফুটবল ফেডারেশন
- ফুটবল লেজেন্ড


