Earthquake Update | জোড়া ভূমিকম্পে কাঁপলো তিব্বত, কেঁপে উঠলো চিন-আফগানিস্তানও
Thursday, October 29 2026, 4:07 am

Key Highlightsবুধবার রাতে ভূমিকম্প হয় তিব্বতে। এরই পাশাপাশি কাঁপল আফগানিস্তানের মাটিও। ভূমিকম্প অনুভূত হয় চিনেও।
দিন কয়েক আগেই তীব্র ভূমিকম্প হয় তিব্বতে। ওই কম্পনের এক সপ্তাহ কাটতে না কাটতেই ফের জোড়া ভূমিকম্প তিব্বতে। বুধবার রাত ৮টা ১৬ মিনিট নাগাদ কেঁপে ওঠে তিব্বত। ভূপৃষ্ঠের মাত্র ১৫ কিলোমিটার গভীরে হওয়া ওই কম্পনের মাত্রা রিখটার স্কেলে ছিল ৪। ফের ভারতীয় সময় বুধবার রাত ( ইংরেজি হিসেবে বৃহস্পতিবার) ৩টে ১৬ মিনিট নাগাদ কাঁপলো তিব্বত। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৪.৩। ভূপৃষ্ঠের মাত্র ১৫ কিলোমিটার গভীরে এই ভূমিকম্পের উৎসস্থল ছিল। বুধবার রাত ১টা ৪৪ মিনিটে ৪ মাত্রার এবং বৃহস্পতিবার (ভারতীয় সময় অনুসারে) সকাল ৬টা ৩৯ মিনিটে ৪.২ মাত্রার কম্পন হয় আফগানিস্তানে। ভারতীয় সময় বুধবার রাত ১১ টা ১৮ মিনিট নাগাদ কেঁপে ওঠে চিনের মাটি। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪.৫। মাটির মাত্র ১৫ কিলোমিটার নীচে ছিল এর উৎসস্থল।
- Related topics -
- আন্তর্জাতিক
- ভূমিকম্প
- ভূমিকম্প
- তাপমাত্রা
- তিব্বত
- চিন
- আফগানিস্তান


