Earthquake-Gangtok | সাতসকালে ভূমিকম্পে কেঁপে উঠল সিকিমের গ্যাংটক ও সংলগ্ন এলাকা, আতঙ্কিত এলাকাবাসী
Thursday, November 12 2026, 3:37 am

Key Highlightsশনিবার ভোরে আচমকা মাটি কেঁপে ওঠায় ঘুম ভেঙে যায় স্থানীয় বাসিন্দাদের। আতঙ্কে অনেকেই ঘর ছেড়ে খোলা জায়গায় বেরিয়ে আসেন।
সাতসকালে ভূমিকম্পে কেঁপে উঠল উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকা। বৃহস্পতিবার ভোরে শিলিগুড়ি, দার্জিলিং-সহ একাধিক এলাকায় কম্পন অনুভূত হয়েছে। কেঁপে উঠেছে সিকিমের গ্যাংটক ও সংলগ্ন এলাকা। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪.৯। প্রাথমিক তথ্য অনুযায়ী, ভূমিকম্পের উৎসস্থল ছিল নেপালের কোশি প্রদেশের গেইজিং। ভারতীয় সময় বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টে নাগাদ এই কম্পন অনুভূত হয়। ভোরবেলা আচমকা মাটি কেঁপে ওঠায় শিলিগুড়ি ও সংলগ্ন এলাকার বাসিন্দা এবং পর্যটকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই ঘর ছেড়ে খোলা জায়গায় বেরিয়ে আসেন। সূত্রের খবর, ভারত ছাড়াও ভুটান, চিন এবং বাংলাদেশের কিছু এলাকায় কম্পন অনুভূত হয়েছে। তবে এখনও পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর মেলেনি।


