WB নির্বাচন ২০২৬TMC96BJP192LFT+ISF2INC1অন্যান্য2ফলাফল
Key Highlights
Earthquake in Sikkim | ভর সন্ধ্যায় ভূমিকম্প সিকিমে, পরপর কাঁপছে শৈলশহর, কম্পন শিলিগুড়িতেও
Saturday, February 7 2026, 3:06 pm

Key Highlightsশনিবার সন্ধ্যা ৬টা বেজে ৩৫ মিনিট নাগাদ এই কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে মাত্রা ছিল ৪.২।
বৃহস্পতিবার মধ্যরাত থেকে শনিবার পর্যন্ত বিক্ষিপ্ত কিন্তু ধারাবাহিক ভাবে ১৮ বার কাঁপল পাহাড়ি রাজ্য সিকিম। শনিবার সন্ধ্যা ৬টা বেজে ৩৫ মিনিট নাগাদ ফের কম্পন অনুভূত হলো। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪.২। কম্পনের কেন্দ্র ছিল সিকিমের পশ্চিম প্রান্তের জেলা গেলসিং। ফের ৬টা বেজে ৫৪ মিনিটে কেঁপে উঠলো পাহাড়ি রাজ্য। রিখটার স্কেলে মাত্রা ছিল ২.৩। কম্পন বোঝা যায় শিলিগুড়িতেও। আতঙ্কে বাড়ি থেকে বেরিয়ে আসেন বাসিন্দারা। এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতি বা প্রাণহানির কোনও ঘটনা ঘটেনি।


