Manipur Earthquake | ভোর রাতে মৃদু ভূমিকম্পে কেঁপে উঠল মণিপুর, কাঁপলো গুয়াহাটিও!
Tuesday, April 21 2026, 4:16 am

Key Highlightsন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি সূত্রের খবর, মঙ্গলবার ভারতীয় সময় ভোর ৫টা ৫৯ মিনিট ৩৩ সেকেন্ড মণিপুরে হয় এই ভূমিকম্প।
মঙ্গলের ভোরে মৃদু ভূমিকম্পে কেঁপে উঠলো মণিপুর। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি সূত্রের খবর, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.২। এদিন ভারতীয় সময় ভোর ৫টা ৫৯ মিনিট ৩৩ সেকেন্ড মণিপুরে হয় এই ভূমিকম্প। ভূমিকম্পের কেন্দ্র ছিল মাটির প্রায় ৬২ কিমি গভীরে। ভূমিকম্পের এপিসেন্টার ছিল মণিপুরের কামজং এলাকা। কম্পন অনুভূত হয়েছে গুয়াহাটি নাগাল্যান্ড, অসম ও মেঘালয়েও। ভূমিকম্পের জেরে আতঙ্কিত হয়ে বাড়িঘর ছেড়ে রাস্তায় নেমে আসেন বাসিন্দারা। তবে এখনও কোনও জেলা থেকেই ক্ষয়ক্ষতির খবর মেলেনি।


