Earthquake | লস অ্যাঞ্জেলেসে ভূমিকম্প, ভেঙে চুরমার লক্ষ লক্ষ টাকার মদের বোতল!

Sunday, November 29 2026, 3:00 pm
Earthquake | লস অ্যাঞ্জেলেসে ভূমিকম্প, ভেঙে চুরমার লক্ষ লক্ষ টাকার মদের বোতল!
highlightKey Highlights

ভূমিকম্পে লস অ্যাঞ্জেলেসের বোকাটো’স গ্রোসারিজ়ে প্রায় ৪৫ হাজার ডলার বা ৪১ লক্ষ ৮৫ হাজার টাকার মদ নষ্ট হয়েছে।


শনিবার সকাল সাড়ে ৯টা নাগাদ ৫.০ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠলো আমেরিকার লস অ্যাঞ্জেলস। ম্যানহাটন বিচের উপকূল থেকে প্রায় সাড়ে ৯ কিলোমিটার দূরে ছিল কম্পনের উৎসস্থল। এদিন সাতসকালে থ্যাঙ্কসগিভিংয়ের কেনাকাটা করতে গিয়েছিলেন বাসিন্দারা। আচমকা ভূমিকম্পে যে যেদিকে পারে ছুটতে শুরু করেন। শপিং মলে রীতিমতো ভেঙে ছত্রখান হয়ে যায় সবকিছু। সবথেকে বেশি ক্ষতি হয়েছে লস অ্যাঞ্জেলেসের বোকাটো’স গ্রোসারিজ়ে। জে হেরন নামে ওই দোকানের এক কর্মী জানিয়েছেন, ‘৪৫ হাজার ডলারের মদ নষ্ট হয়ে গিয়েছে।’ ভারতীয় মুদ্রায় যা ৪১ লক্ষ ৮৫ হাজার টাকা।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File