Earthquake in Afghanistan | শনিতে জোরালো ভূমিকম্পে কেঁপে উঠলো আফগানিস্তান, কাঁপলো ভূস্বর্গ কাশ্মীরও!

Saturday, April 18 2026, 5:41 am
Earthquake in Afghanistan | শনিতে জোরালো ভূমিকম্পে কেঁপে উঠলো আফগানিস্তান, কাঁপলো ভূস্বর্গ কাশ্মীরও!
highlightKey Highlights

শনিবার ভোরে আফগানিস্তানের রাজধানী কাবুল-সহ বিস্তীর্ণ এলাকায় অনুভূত হয় কম্পন।


আমেরিকার জিওলজিক্যাল সার্ভে (USGS) এর তথ্য অনুযায়ী, শনিবার স্থানীয় সময় প্রায় সকাল ৭টা ২৪ মিনিটে জোরালো ভূমিকম্পে কেঁপে উঠেছে আফগানিস্তান। প্রাথমিক তথ্য অনুসারে, রিখটার স্কেলে কম্পন মাত্রা ছিল ৫.৩। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল উত্তর পূর্ব আফগানিস্তানে হিন্দুকুশ পর্বতমালা অঞ্চলে, যা ভূমিকম্পপ্রবণ এলাকা হিসেবে পরিচিত। কেন্দ্রস্থলের গভীরতা প্রায় ১৯৮ কিলোমিটার হওয়ায় রাজধানী কাবুল সহ বিভিন্ন অঞ্চলে কাঁপুনি ছড়িয়ে পড়েছে। কম্পন অনুভূত হয়েছে ভারতের জম্মু ও কাশ্মীরেও।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File