Earthquake | মধ্যরাতে কেঁপে উঠলো দার্জিলিং-কালিম্পঙ সহ গোটা উত্তরবঙ্গ! কম্পন সিকিমেও
Friday, February 6 2026, 2:59 am

Key Highlightsমধ্যরাতে দার্জিলিং সহ কালিম্পঙ এলাকাজুড়ে অনুভূত হলো ভূমিকম্প। কয়েক মিনিটের ব্যবধানে পর পর দু'বার ওই কম্পন অনুভূত হয়।
মধ্যরাতে একের পর ভূমিকম্প। বৃহস্পতিবার (ইংরেজি মতে শুক্রবার) রাত ১টা ৯ মিনিটে দার্জিলিং সহ কালিম্পঙ এলাকাজুড়ে প্রথম কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪.৩। রাত ১টা ১৫ মিনিট নাগাদ দ্বিতীয় কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল ৩.১। ন্যাশনাল সেন্টার ফর সেসমোলজি জানিয়েছে, এই কম্পনের এপিসেন্টার ছিল সিকিমের গ্যালশিং। দু’টি কম্পনের উৎসস্থল ছিল মাটির ১০ কিলোমিটার গভীরে। কেঁপেছে শিলিগুড়ি,উত্তরবঙ্গ ও সিকিমের একাধিক অঞ্চলও। রাত ১টা ১৫ মিনিট থেকে ভোর ৫টা পর্যন্ত ১০টি মৃদু কম্পন অনুভূত হয়েছে সিকিমে।


