E20 Petrol | E20 পেট্রোল ক্ষতি হবে কোন কোন গাড়ির? রাজ্যসভায় জানালেন নীতিন গড়করি

Thursday, July 30 2026, 3:05 pm
E20 Petrol | E20 পেট্রোল ক্ষতি হবে কোন কোন গাড়ির? রাজ্যসভায় জানালেন নীতিন গড়করি
highlightKey Highlights

E20 পেট্রলের (২০ শতাংশ ইথানল মিশ্রিত পেট্রল) ব্যবহার বাড়ার সঙ্গে সঙ্গে পুরোনো গাড়ির মালিকদের মনে তৈরি হওয়া অনিশ্চয়তা ও সংশয়ের উত্তরে রাজ্যসভায় স্পষ্ট জবাব দিলেন তিনি।


E20 পেট্রল বিতর্কে উত্তাল দেশ। এবার রাজ্যসভায় দাঁড়িয়ে E20 পেট্রল সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন কেন্দ্রীয় সড়ক ও পরিবহণ মন্ত্রী নীতিন গড়করি। এদিন তিনি জানালেন, ২০০৫ সালের ১ এপ্রিল থেকে ২০১৬ সালের মধ্যে তৈরি বিএস-৩ যানবাহনে ই-২০ পেট্রল ব্যবহারের ফলে কিছু রবারের যন্ত্রাংশ এবং গ্যাসকেট ক্ষতিগ্রস্ত হতে পারে। সে গুলি পরিবর্তনের প্রয়োজন হতে পারে। তাঁর আরও দাবি, সাধারণ রুটিন সার্ভিসিংয়ের সময়েই এই রবার পার্টসগুলো মেকানিক দিয়ে সহজে বদলে নেওয়া সম্ভব। এর ফলে গাড়ির সামগ্রিক পারফরম্যান্সে কোনও বড় নেতিবাচক প্রভাব পড়বে না। কেন্দ্রীয় মন্ত্রীর কথায়, ‘E20 হলো এমন একটি জ্বালানি, যেখানে ২০ শতাংশ ইথানল এবং ৮০ শতাংশ পেট্রল মিশ্রিত থাকে। ইথানলের রাসায়নিক বৈশিষ্ট্যের কারণে পুরোনো গাড়ির কিছু রবারের পাইপ, সিল এবং গ্যাসকেটের উপর প্রভাব পড়তে পারে। সেই কারণেই নির্দিষ্ট কিছু গাড়িতে ওই অংশগুলি বদলানোর প্রয়োজন হতে পারে।'




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File