E-kyc | ই–কেওয়াইসি না করালে বন্ধ হয়ে যাবে গ্যাস বুকিং! গ্রাহকদের নির্দেশ পেট্রোলিয়াম মন্ত্রকের
Saturday, September 19 2026, 5:14 am

Key Highlightsযত দিন না গ্রাহকের ‘বায়োমেট্রিক আধার অথেন্টিকেশন’ (বিএএ) হচ্ছে, তাঁদের গ্যাস সিলিন্ডার বুকিং অ্যাকাউন্ট ‘ব্লক’ করতে হবে।
দেশের তেল বিপণন সংস্থাগুলিকে (ওএমসি) কড়া নির্দেশ পেট্রোলিয়াম মন্ত্রকের। মন্ত্রকের স্পষ্ট নির্দেশ, যত দিন না গ্রাহকের ‘বায়োমেট্রিক আধার অথেন্টিকেশন’ (বিএএ) হচ্ছে, তাঁদের গ্যাস সিলিন্ডার বুকিং অ্যাকাউন্ট ‘ব্লক’ করতে হবে। অ্যাকাউন্টধারী ই–কেওয়াইসি না করালে বন্ধ হয়ে যাবে রিফিল বুকিং। মন্ত্রকের দাবি, ১৪ সেপ্টেম্বরের মধ্যে এই কাজ সেরে ফেলতেই হবে। এখনও দেশজুড়ে প্রায় ৩.১৬ কোটি গ্রাহক এই ‘বিএএ’ করিয়ে উঠতে পারেননি। যার বোঝা কেন্দ্র আর বইতে পারবে না। অবিলম্বে গ্রাহকদের ই–কেওয়াইসি করিয়ে সবিস্তার অ্যাকশন টেকেন রিপোর্ট পাঠাতে হবে পেট্রোলিয়াম মন্ত্রককে।
- Related topics -
- দেশ
- গ্যাস বুকিং
- গ্যাস লিক
- রান্নার গ্যাস
- গ্যাস সিলিন্ডার


