DVC | বন্যার আশঙ্কায় মাইথন ও পাঞ্চেত থেকে ১.২০ লক্ষ কিউসেক জল ছাড়ল DVC!
Thursday, September 3 2026, 5:48 am

Key Highlightsমাইথন ও পাঞ্চেত জলাধারে জলস্তর বৃদ্ধি পাওয়ায় বড় সিদ্ধান্ত নিল দামোদর ভ্যালি রিজার্ভার রেগুলেশন কমিটি (DVRRC)।
মাইথন ও পাঞ্চেত জলাধারে জলস্তর বৃদ্ধি পাওয়ায় বড় সিদ্ধান্ত নিল দামোদর ভ্যালি রিজার্ভার রেগুলেশন কমিটি (DVRRC)। তেনুঘাট বাঁধের অতিরিক্ত জল ও ক্যাচমেন্ট এলাকায় অতিবৃষ্টির চাপ সামলাতে বুধবার সন্ধ্যা সাড়ে ৭টা থেকে ১ লক্ষ ২০ হাজার কিউসেক (মাইথন থেকে ৫৫ হাজার ও পাঞ্চেত থেকে ৬৫ হাজার) জল ছাড়া শুরু হয়েছে। এর মধ্যে প্রতিদিন ১৫০০ একর ফুট জল পুরসভা ও শিল্পাঞ্চলের ব্যবহারে সংরক্ষিত থাকবে। একসঙ্গে এত জল ছাড়ায় নিম্ন অববাহিকার জেলাগুলিতে বন্যা পরিস্থিতির আশঙ্কা তৈরি হয়েছে। পশ্চিমবঙ্গ সরকার, জেলা প্রশাসন ও আসানসোলের এডিএম-কে সতর্ক থাকতে বলা হয়েছে এবং নদী তীরবর্তী এলাকাগুলিতে কমলা সতর্কতা জারি করা হয়েছে।
- Related topics -
- রাজ্য
- পশ্চিমবঙ্গ
- ডিভিসি
- বন্যা


