Durgapur | নাবালিকাকে মদ্যপান করিয়ে গণধর্ষণ, কাঠগড়ায় বান্ধবী, চাঞ্চল্য দুর্গাপুরে

Sunday, June 7 2026, 2:09 pm
Durgapur | নাবালিকাকে মদ্যপান করিয়ে গণধর্ষণ, কাঠগড়ায় বান্ধবী, চাঞ্চল্য দুর্গাপুরে
highlightKey Highlights

গাড়িতে ওষুধ মেশানো মদ খাওয়ানো হয় তাকে। তারপর হোটেলে নিয়ে গিয়ে তিনযুবক তাকে ধর্ষণ করে বলে অভিযোগ।


এক নাবালিকাকে গণধর্ষণের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে। নির্যাতিতা দুর্গাপুরের বুদবুদ থানা এলাকার এক অষ্টম শ্রেণির ছাত্রী। অভিযোগ, এদিন এক বান্ধবী তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে যুবকদের গাড়িতে তুলে দেয়। গাড়িতে জোর করে আকণ্ঠ মদ্যপান করানো হয় নাবালিকাকে। তারপর হোটেলে নিয়ে গিয়ে তাকে ধর্ষণ করে রাজ মল্লিক, শেখ আজারুদ্দিন-সহ তিন যুবক। রাতে বুদবুদ বাইপাসে নির্যাতিতাকে একা ফেলে পালায় অভিযুক্তরা। বর্তমানে নাবালিকা হাসপাতালে চিকিৎসাধীন। তিন অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের রাডারে নাবালিকার বান্ধবীও।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File