Durgapur | খনির ২০০ ফুট নীচে থমকালো ডুলি, ১২ ঘন্টা পর দুর্গাপুরে উদ্ধার ১২ শ্রমিক!
Tuesday, October 27 2026, 3:27 am

Key Highlightsঅবশেষে প্রায় ১২ ঘণ্টা পর উদ্ধার করা হয় শ্রমিকদের। চিকিৎসার জন্য তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
পাণ্ডবেশ্বরের কুমারডিহি কোলিয়ারিতে বিপত্তি। সোমবার ওই খনিকে কয়লা উত্তোলনের কাজ চলাকালীন উপরে ওঠার সময় খনির ২০০ ফুট নীচে থমকে গেল ডুলি! আটকে গেলেন ১২ শ্রমিক! ঘটনার খবর পেয়ে সোমবার রাতেই সেখানেই যান এলাকার বিধায়ক জীতেন্দ্র তিওয়ারি। শ্রমিকদের উদ্ধারের জন্য জোরকদমে শুরু হয় উদ্ধারকাজ। অবশেষে প্রায় ১২ ঘণ্টার চেষ্টার পর উদ্ধার করা হয়েছে ১২ শ্রমিককে। চিকিৎসার জন্য তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক খনি আধিকারিক জানিয়েছেন, যান্ত্রিক গোলযোগের কারণেই এই সমস্যা তৈরি হয়েছে। এই ঘটনায় ফের সামনে এসেছে খনি শ্রমিকদের নিরাপত্তার প্রশ্ন।
- Related topics -
- রাজ্য
- দুর্গাপুর
- কয়লাখনি
- খনি
- উদ্ধারকার্য
- উদ্ধারকারী


