Durgapur | তোলাবাজি-প্রতারণার অভিযোগে গ্রেপ্তার দুর্গাপুরের ২ প্রাক্তন কাউন্সিলর!
Friday, May 15 2026, 5:14 am

Key Highlightsবৃহস্পতিবার অভিযান চালিয়ে দুর্গাপুর থানার পুলিশ গ্রেপ্তার করে হীরা বাউরী ও মানস রায়কে। শুক্রবার ধৃতদের দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হবে।
বৃহস্পতিবার অভিযান চালিয়ে দুর্গাপুর পুরসভার দুই প্রাক্তন কাউন্সিলরকে গ্রেপ্তার করলো পুলিশ। অভিযুক্তরা হলেন হীরা বাউরী ও মানস রায়কে। দুর্গাপুরের ফরিদপুরের বাসিন্দা হীরা বাউরীর বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই তোলাবাজি, দাদাগিরি অভিযোগ উঠছিল। গোপালমাঠের বাসিন্দা মানস রায়ের বিরুদ্ধেও একাধিক ব্যক্তির সঙ্গে প্রতারণার অভিযোগ করেছিলেন স্থানীয় বাসিন্দা। স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে তাঁদেরকে গ্রেফতার করা হয়েছে। উল্লেখ্য, পুরনো খুনের মামলায় গ্রেপ্তার করা হয়েছে মুর্শিদাবাদের এক তৃণমূলের ব্লক সভাপতিকে। ধৃতের নাম মহম্মদ এনায়েতউল্লাহ।
- Related topics -
- রাজ্য
- শহর কলকাতা
- দুর্গাপুর
- গ্রেফতার
- তোলাবাজি
- পুলিশ
- পুলিশ প্রশাসন
- পুলিশি নিরাপত্তা
- কলকাতা পুলিশ


