Durga Puja | মণ্ডপে থাকবে অ্যাম্বুল্যান্স-স্বেচ্ছাসেবক! চোরবাগানের দুর্ঘটনার পর তৎপর ফোরাম

Key Highlightsদুর্গাপুজোর আগামী ৭২ ঘণ্টা সুষ্ঠু, নিরাপদ ও নির্বিঘ্নে সম্পন্ন করার লক্ষ্যে কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সকল পুজো কমিটিকে সেই সিদ্ধান্তগুলি যথাযথভাবে পালন করার জন্য অনুরোধ জানানো হয়।
চোরবাগানে দুর্ঘটনার পর রবিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বৈঠক করলো ফোরাম ফর দুর্গোৎসব। আগামী ৭২ ঘণ্টা সুষ্ঠু, নিরাপদ ও নির্বিঘ্নে সম্পন্ন করার লক্ষ্যে কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হলো। কী কী সিদ্ধান্ত নেওয়া হয়েছে? । ১. প্রতিটি মণ্ডপের প্রবেশপথে স্বেচ্ছাসেবক অথবা ক্লাবের দায়িত্বপ্রাপ্ত সদস্যকে উপস্থিত থাকতে হবে। ২. প্রতিটি ক্লাবকে ১০টি করে রেইনকোট রাখতে হবে। ৩. দর্শনার্থীদের নিরাপত্তা ও ভিড় নিয়ন্ত্রণের স্বার্থে প্রতিটি ক্লাবের স্বেচ্ছাসেবকদের আরও সক্রিয়ভাবে রাস্তায় দায়িত্ব পালন করতে হবে। ৪. মণ্ডপের ভিতরে সেলফি তোলা বা ভিডিয়ো করা যাবে না, এই বিষয়ে নিয়মিত ঘোষণা করতে হবে। ৫. বর্তমান পরিস্থিতিতে ক্লাবের ব্যাচ পরে অন্যত্র ঠাকুর দেখতে না গিয়ে প্রত্যেক সদস্যকে নিজের পাড়ার পুজোয় উপস্থিত থেকে নির্ধারিত দায়িত্ব পালন করতে হবে। ৬. রাস্তায় কোনওরকম গর্ত করা যাবে না। কোথাও গর্ত থাকলে দ্রুত তা বুজিয়ে নিরাপদ চলাচলের ব্যবস্থা করতে হবে। ৭. প্রতিটি জোনে ফোরাম ফর দুর্গোৎসবের পক্ষ থেকে অ্যাম্বুল্যান্সের ব্যবস্থা রাখা হয়েছে। প্রয়োজনে জোনাল সেক্রেটারির সঙ্গে যোগাযোগ করতে হবে। ৮. পুজো পরিচালনা, জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা বজায় রাখার স্বার্থে প্রতিটি ক্লাবকে প্রশাসনের সঙ্গে পূর্ণ সহযোগিতা করতে হবে। ৯. কোনও পুজো কমিটি রক্তদান শিবিরের আয়োজন করতে চাইলে ফোরাম ফর দুর্গোৎসবের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে। ১০. মুখ্যমন্ত্রীর নির্দেশানুসারে সমস্ত ক্লাবকে ওয়াকিটকি রাখতে হবে।
- Related topics -
- রাজ্য
- শহর কলকাতা
- দুর্গাপুজো
- পুলিশ প্রশাসন


