Durga Puja 2026 | ১ লক্ষ টাকা পেতে হলে থাকতে হবে নিজস্ব ব্যাঙ্ক অ্যাকাউন্ট! পুজো কমিটিগুলোকে নির্দেশ রাজ্যের
Wednesday, September 16 2026, 3:50 am

Key Highlightsনবান্ন থেকে জানানো হয়েছে, অনুদান পাওয়ার জন্য পুজো কমিটিগুলির নামে নিজস্ব ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে।
পালাবদলের পর এবার বাংলায় প্রথম দুর্গাপুজো। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেছেন, এবছর রাজ্য সরকার দুর্গাপুজো কমিটিগুলিকে একলক্ষ টাকা অনুদান দেবে। তবে অনুদান পাওয়ার জন্যে পুজো কমিটিগুলিকে প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার কথা বলা হয়েছে। সূত্রের খবর, অনুদান পাওয়ার জন্য কমিটিগুলিকে নির্দিষ্ট ফর্ম পূরণ করতে হবে। সংশ্লিষ্ট থানায় পুজো কমিটির সভাপতি অথবা সম্পাদককে কমিটির লেটার হেডে আবেদনপত্র জমা দিতে হবে। জমা দিতে হবে কমিটির নিজস্ব ব্যাঙ্ক অ্যাকাউন্টের ক্যানসেলড চেক এবং পাসবুকের প্রথম পাতার প্রতিলিপি। দিতে হবে আয়-ব্যয়ের হিসাব, এবং গত বছরের সরকারি অনুদানের ইউটিলাইজেশন সার্টিফিকেটও।


