Durga Puja | পুজোর বাকি মাত্র ৫৬ দিন, নিরাপত্তার দায়িত্বে ডিভিশন-ট্রাফিক ডিসিরা! তৎপর লালবাজার
Friday, August 21 2026, 6:00 pm

Key Highlightsভিড়- ট্রাফিক নিয়ন্ত্রণ, দর্শনার্থীদের যাতায়াত সংক্রান্ত একাধিক বিষয়ে এখন থেকেই পরিকল্পনা সেড়ে নিতে চাইছে লালবাজার।
শহরজুড়ে চলছে পুজোর প্রস্তুতি। পুজোর সময় শহরের নিরাপত্তায় তৎপর লালবাজার। ইতিমধ্যেই পুলিশ কমিশনারের পক্ষ থেকে সকল ডিভিশনের ডিসি ও ট্রাফিকের ডিসির কাছে কোন এলাকায় কত পুজো, কেমন ধরণের পুজো, রাস্তা কতটা, ভিড় কেমন হয়-সহ একাধিক বিস্তারিত তথ্য চাওয়া হয়েছে। বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, ডিসিদের অধীনে থাকা থানা ও ট্রাফিক গার্ডের ওসিদের সঙ্গে আলোচনা করে, সংশ্লিষ্ট এলাকায় পুজো কমিটির সংখ্যা, থিম কী হবে, কোন পথ থেকে বেশি দর্শনার্থী আসার সম্ভাবনা, ভিড় নিয়ন্ত্রণের বিস্তারিত পরিকল্পনা করা হবে।


