Durga Puja 2026 | রাত পেরোলেই মহাষ্টমী, জেনে নিন এই বছর অঞ্জলি দেওয়ার শুভ সময় কখন

Sunday, October 18 2026, 5:35 pm
Durga Puja 2026 | রাত পেরোলেই মহাষ্টমী, জেনে নিন এই বছর অঞ্জলি দেওয়ার শুভ সময় কখন
highlightKey Highlights

এই একটি দিন আমরা অঞ্জলি দেওয়ার মাধ্যমে মাকে নিজেদের মনের কথা জানাই। পুষ্পাঞ্জলির মন্ত্র উচ্চারণে মনে এক বিশেষ শান্তি অনুভূত হয়।


বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে এবছর অষ্টমী তিথি শুরু হচ্ছে বাংলা– ১ কার্তিক, রবিবার। ইংরেজি– ১৮ অক্টোবর, রবিবার। সময়– সকাল ৮টা ৩০ মিনিট। অষ্টমী তিথি শেষ বাংলা– ২ কার্তিক, সোমবার। ইংরেজি– ১৯ অক্টোবর, সোমবার। সময়– সকাল ১০টা ৫২ মিনিট। গুপ্তপ্রেশ পঞ্জিকা অনুসারে অষ্টমী তিথি আরম্ভ বাংলা– ৩০ আশ্বিন, রবিবার। ইংরেজি– ১৮ অক্টোবর, রবিবার। সময়- ভোর ৫টা ৫২ মিনিট ১০ সেকেন্ড। অষ্টমী তিথি শেষ বাংলা– ১ কার্তিক, সোমবার। ইংরেজি– ১৯ অক্টোবর, সোমবার। সময়– সকাল ৭টা ৪৯ মিনিট ১৫ সেকেন্ড। দুই পঞ্জিকা মতে, শুভ সময়ের মধ্যেই পুষ্পাঞ্জলি দিতে পারেন।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File