Durga Idol immersion | কোচবিহারে বিসর্জনের সময় অঘটন, কাঠামো সমেত মূর্তি এসে পড়ল পুরসভার কর্মীদের উপর! আহত ২

Thursday, October 22 2026, 5:01 pm
Durga Idol immersion | কোচবিহারে বিসর্জনের সময় অঘটন, কাঠামো সমেত মূর্তি এসে পড়ল পুরসভার কর্মীদের উপর! আহত ২
highlightKey Highlights

তুফানগঞ্জে প্রতিমা নিরঞ্জনের সময় কাঠামো ভেঙে পড়ল পুরসভার অস্থায়ী কর্মীদের উপর। ঘটনায় পাঁচজন আহত হয়েছেন।


দশমীর পর একাদশীতেও ঘটে ঘটে চলছে প্রতিমা নিরঞ্জন। এর মাঝেই কোচবিহারে অঘটন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দশমীর রাতে তুফানগঞ্জ ‘নিউ টাউন বারোয়ারির’ দুর্গা প্রতিমা নিরঞ্জনের জন্য নিয়ে যাওয়া হচ্ছিল। ঘাটে প্রতিমা নামানোর পর আচমকাই ভারসাম্য হারিয়ে পুরসভার অস্থায়ী কর্মীদের উপর ভেঙে পড়ে গোটা প্রতিমাটি। সূত্রের খবর, নিরঞ্জনের সময় ২ জন অস্থায়ী কর্মীর উপর প্রতিমার কাঠামো ভেঙে পড়েছে। ঘটনায় পাঁচজন আহত হয়েছেন। আহতদের অ্যাম্বুল্যান্সে করে দিনহাটা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁদের চিকিৎসা চলছে বলে জানা গিয়েছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File