Durand Cup | ডুরান্ড কাপে জয়ের কাঁটা বেহালা স্পোর্টিং! ড্র করে মান বাঁচালো ইস্টবেঙ্গল

Monday, August 3 2026, 5:23 pm
Durand Cup | ডুরান্ড কাপে জয়ের কাঁটা বেহালা স্পোর্টিং! ড্র করে মান বাঁচালো ইস্টবেঙ্গল
highlightKey Highlights

কলকাতা ফুটবল লিগেও টানা চার ম্যাচে জিতেছিল তারা। সোমবারও জয়ের ধারা বজায় রাখাই লক্ষ্য ছিল লাল-হলুদ ব্রিগেডের।


সোমবার কোনোমতে হার বাঁচালো ইস্টবেঙ্গল। এদিন ঘরের মাঠে খেলতে নেমে শুরু থেকেই লাল-হলুদ ব্রিগেডকে চাপে রাখে বেহালা। ম্যাচের ৫ মিনিটের মাথায় লিড নেয় তারা। ডান প্রান্ত থেকে ভেসে আসা ক্রস আঁকড়ে গোল করেন শ্লোক তিওয়ারি। গোল হজমের পরে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে ইস্টবেঙ্গল। ১৫ মিনিটে আকাশ হেমব্রমের হেড রুখে দেন বেহালার গোলকিপার অভিজিৎ কর। ৩০ মিনিটের মাথায় আকাশের ক্রস থেকে জোরালো হেডে বিজয় মুর্মুর গোলে সমতায় ফেরে ইস্টবেঙ্গল। ৪০ মিনিটের মাথায় বৃষ্টিপাতে ম্যাচ বন্ধ করে দিতে বাধ্য হন রেফারি। ২:১ গোলে এগিয়েই প্রথমার্ধ শেষ করে বেহালা। দ্বিতীয়ার্ধে ৪৭ মিনিটের মাথায় সুখরাম সর্দারের গোলে ৩:১ ব্যবধানে এগিয়ে যায় বেহালা। ৬২ মিনিটে মহম্মদ বিলাল বাঁ পায়ের হালকা টাচে ব্যবধান কমান। ৯১ মিনিটে মনতোষ মাজি গোলে স্কোরলাইন ৩:৩ করেন। ড্র করে এক পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে দুই দল। পাঁচ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে কলকাতা লিগের শীর্ষে ইস্টবেঙ্গল।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File