Durand Cup | ডুরান্ড কাপে নজরকাড়া পারফর্ম্যান্স! ১১ খেলোয়াড়কে বিশেষ পুরস্কারের ঘোষণা কতৃপক্ষের

Wednesday, August 19 2026, 2:42 pm
Durand Cup | ডুরান্ড কাপে নজরকাড়া পারফর্ম্যান্স! ১১ খেলোয়াড়কে বিশেষ পুরস্কারের ঘোষণা কতৃপক্ষের
highlightKey Highlights

১৩৫তম ডুরান্ড কাপে এমনই নজরকাড়া ১১ জন তরুণ ফুটবলারকে বেছে নেওয়া হয়েছে ‘এমার্জিং প্লেয়ার’ হিসাবে।


তরুণদের উৎসাহ দিতে বিশেষ ঘোষণা ডুরান্ড কতৃপক্ষের। এবার ডুরান্ড ফুটবল টুর্নামেন্ট সোসাইটির তরফে ছ’টি গ্রুপ থেকে ১১ জন তরুণ ফুটবলারকে ‘এমার্জিং প্লেয়ার’ হিসেবে বেছে নেওয়া হয়েছে। প্রত্যেককে ১ লক্ষ টাকা করে আর্থিক পুরস্কার দেওয়া হবে। ১৯ বছর বয়সি বীর অর্জুন যোশির গোল ভারতীয় ফুটবল মহলে প্রশংসিত হয়েছে। নজর কেড়েছেন ইন্ডিয়ান এয়ার ফোর্সের নওরেম সোমানন্দ সিং এবং সতীর্থ স্যামুয়েল কে ভানলালপেকার। সাউথ ইউনাইটেড এফসির মহম্মদ আলতাব হুসেন এবং রিনশিদ ভি-ও নজর কেড়েছেন। বেঙ্গালুরুর সুপার ডিভিশনে নজর কেড়েছেন মণিপুরের ১৯ বছরের স্ট্রাইকার আলতাব। ভারতীয় অনূর্ধ্ব-২০ দলের শিবিরেও ডাক পেয়েছেন তিনি। এই ১১ জনের তালিকায় রয়েছেন ইন্ডিয়ান আর্মির সাইকোম বোরিশ সিং, এফসি রায়েংদাইয়ের মিদুল দোলে সহ একাধিক।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File