Durand Cup | ডুরান্ড কাপের উদ্বোধনে মুখ্যমন্ত্রী, ৩ কোটি টাকার পুরস্কার ঘোষণা ক্রীড়ামন্ত্রীর, মিলবে SUV গাড়িও

Wednesday, July 22 2026, 5:17 pm
Durand Cup | ডুরান্ড কাপের উদ্বোধনে মুখ্যমন্ত্রী, ৩ কোটি টাকার পুরস্কার ঘোষণা ক্রীড়ামন্ত্রীর, মিলবে SUV গাড়িও
highlightKey Highlights

ক্রীড়ামন্ত্রী জানিয়েছেন, মোট ৩ কোটি টাকার পুরস্কার দেওয়া হবে। পাশাপাশি পুরস্কার হিসেবে থাকবে তিনটি SUV গাড়িও।


আগামী ২৫ জুলাই কলকাতা ডার্বি। শনিবার বিকেল ৫টায় যুবভারতী ক্রীড়াঙ্গনে মোহনবাগান-ইস্টবেঙ্গল দ্বৈরথ দিয়েই শুরু হবে ডুরান্ড কাপ। এ বারের ডুরান্ড চলবে ২৩ অগস্ট পর্যন্ত। ২৪টি দল অংশ নেবে প্রতিযোগিতায়। টুর্নামেন্ট নিয়ে একাধিক বড় ঘোষণা করেছেন বাংলার ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ। ক্রীড়ামন্ত্রী জানিয়েছেন, মোট ৩ কোটি টাকার পুরস্কার দেওয়া হবে। পাশাপাশি পুরস্কার হিসেবে থাকবে তিনটি SUV গাড়িও। সবচেয়ে বড় নতুন সংযোজন স্থানীয় ফুটবলারদের জন্য বিশেষ পুরস্কার। ক্রীড়ামন্ত্রী বলেছেন, ‘মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকার আগ্রহ দেখিয়েছেন। সব কিছু পরিকল্পনা অনুযায়ী চললে তিনিই এ বারের ডুরান্ড কাপের উদ্বোধন করবেন।’




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File