Dum Dum station | মাঝরাতে দমদম স্টেশনে চললো বুলডোজার, গুড়িয়ে দেওয়া হলো 'অবৈধ' দোকান-স্টল

Sunday, May 31 2026, 6:06 am
Dum Dum station | মাঝরাতে দমদম স্টেশনে চললো বুলডোজার, গুড়িয়ে দেওয়া হলো 'অবৈধ' দোকান-স্টল
highlightKey Highlights

শনিবার দমদম স্টেশনের ভিতরে ও বাইরে চলল বুলডোজ়ার। মাঝরাতে অভিযান চালিয়ে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হলো অবৈধ দোকান, স্টল।


রাজ্যজুড়ে চলছে অবৈধ হকার উচ্ছেদ। শনিবার মাঝরাতে বুলডোজ়ার অভিযান চালিয়ে দমদম স্টেশনের ভিতরে ও বাইরে অবৈধ দোকান, স্টল গুড়িয়ে দেওয়া হলো। স্থানীয় সূত্রে খবর, এদিন রাতে স্টেশনে পৌঁছে যান আরপিএফ এবং রেল পুলিশের আধিকারিকরা। এলাকা ঘিরে ফেলেন কেন্দ্রীয় বাহিনী আধিকারিকরা। প্রথমে মাইকিং করে যাঁরা বেআইনি ভাবে স্টেশন চত্বর দখল করে রেখেছেন, তাঁদের অবিলম্বে নিজেদের ডালা, ঠেলা বা গুমটি সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়। কেউ এগিয়ে না আসায় বুলডোজ়ার দিয়ে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয় অবৈধ দোকান, গুমটি, ডালা।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File