Dudhia | টানা বৃষ্টিতে ফের ভাসল দুধিয়ার সেতু, বিচ্ছিন্ন শিলিগুড়ি-মিরিক সড়ক যোগাযোগ!
Friday, September 11 2026, 2:42 pm

Key Highlightsনদীর জলস্তর বৃদ্ধির ফলে কয়েক মাসের ব্যবধানে ফের ভেসে গেল দুধিয়ার হিউমপাইপের অস্থায়ী সেতুটি।
রাতভর মুষলধারে বৃষ্টির জেরে উত্তরবঙ্গে আবারও বিপর্যয়। নদীর জলস্তর বৃদ্ধির ফলে কয়েক মাসের ব্যবধানে ফের ভেসে গেল দুধিয়ার হিউমপাইপের অস্থায়ী সেতুটি। এর ফলে শিলিগুড়ির সঙ্গে মিরিকের সরাসরি সড়ক যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বর্তমানে সেনার তৈরি বেইলি ব্রিজ দিয়ে কেবল ছোট গাড়ি যাতায়াত করলেও পণ্যবাহী ও বড় যানবাহনের চলাচল বন্ধ রয়েছে। নতুন করে ধসের আশঙ্কায় প্রবল আতঙ্কে রয়েছেন স্থানীয় বাসিন্দা ও বেড়াতে আসা পর্যটকেরা। উল্লেখ্য, গত জুলাইয়ে একইভবে এই সেতুটি ভেঙে পড়েছিল। তখন তড়িঘড়ি মেরামত ও বেইলি ব্রিজ তৈরি করে পরিস্থিতি সামাল দেওয়া হলেও, দেড় মাসের মাথায় ফের একই দুর্ঘটনার পুনরাবৃত্তি ঘটল।
- Related topics -
- রাজ্য
- পশ্চিমবঙ্গ
- উত্তরবঙ্গ
- শিলিগুড়ি


