Dubai-Tel Aviv Flight | ৯/১১-র কায়দায় হামলার ছক! ভারতীয় পাইলটের তৎপরতায় বাচঁলো ১৮০ যাত্রীর প্রাণ

Wednesday, September 30 2026, 2:45 pm
Dubai-Tel Aviv Flight | ৯/১১-র কায়দায় হামলার ছক! ভারতীয় পাইলটের তৎপরতায় বাচঁলো ১৮০ যাত্রীর প্রাণ
highlightKey Highlights

অভিযোগ, মাঝআকাশে ককপিটে এক পাইলট অন্য পাইলটকে ধারালো অস্ত্র দিয়ে কোপান। শুধু তাই নয়, ৯/১১-র কায়দায় হামলার চেষ্টাও করেন বলে দাবি।


দুবাই থেকে তেল আভিভগামী ফ্লাইটে ককপিট ফাইট। বুধবার সকালে ১৮০ জন যাত্রী ও ক্রু মেম্বার-সহ ফ্লাই দুবাইয়ের বোয়িং ৭৩৭ ম্যাক্স বিমানটি দুবাই থেকে তেল আভিভের উদ্দেশে রওনা দিয়েছিল। মাঝআকাশে আচমকাই উড়ান থেকে বিপদসংকেত পাঠানো হয়। প্রায় দু’মিনিটে ১৭ হাজার ৪০০ ফুট নিচে নেমে আসে বিমানটি। অভিযোগ, মাঝআকাশে ককপিটে এক পাইলট অন্য পাইলটকে ধারালো অস্ত্র দিয়ে কোপান। তার পরেই আসতে থাকে একের পর এক জরুরি সঙ্কেত— প্রথমে 7700, পরে 7500। সাধারণত উড়ান হাইজ্যাক হলে এই সংকেত পাঠানো হয়। এরপরই বিমানটি যাত্রাপথ বদল করে সৌদির অভিমুখে উড়তে থাকে। শেষমেষ বিমানটিকে সৌদিতে জরুরি অবতরণ করানো হয়। ‘দ্য জেরুজালেম পোস্ট’-কে দেওয়া একটি সাক্ষাৎকারে এক ইজরায়েলি এক কর্তা বলেন, “পাইলট ঠিক কী করার চেষ্টা করছিলেন তা স্পষ্ট নয়। তিনি কি বিমানটিকে হাইজ্যাক করে ইজরায়েলের দিকে নিয়ে যেতে চেয়েছিলেন, নাকি ৯/১১-র কায়দায় কোনও হামলার চেষ্টা করেছিলেন, তা নিয়ে জল্পনা রয়েছে।”




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File