Kolkata Metro | চালক ছাড়াই কলকাতায় ছুটবে মেট্রো, গ্রিন লাইনে এই পরিষেবার জন্য মিললো ছাড়পত্র!
Thursday, July 16 2026, 4:27 pm

Key Highlightsআগেই এধরনের মেট্রো পরিষেবা চালু হয়েছে দিল্লি ও বেঙ্গালুরুতে। এবার কলকাতাতেও বিশেষ পরিষেবা আনছে মেট্রো কর্তৃপক্ষ।
কলকাতা মেট্রো পরিষেবায় আসতে চলেছে বড় পরিবর্তন। এবার চালক ছাড়াই চলবে মেট্রো। আগেই এধরনের মেট্রো পরিষেবা চালু হয়েছে দিল্লি ও বেঙ্গালুরুতে। এবার কলকাতাতেও বিশেষ পরিষেবা আনছে মেট্রো কর্তৃপক্ষ। ইতিমধ্যেই গ্রিন লাইনে এই পরিষেবা চালুর জন্য ছাড়পত্র দিয়েছে কমিশনার অফ রেলওয়ে সেফটি (CRS)। প্রথম পর্যায়ে গ্রিন লাইন, অর্থাৎ হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভ রুটে চালু হবে এই পরিষেবা। পাশাপাশি, ভবিষ্যতে পার্পল লাইনেও চালকবিহীন ট্রেন চালানোর পরিকল্পনা রয়েছে। চালক ছাড়া মেট্রো চলবে কমিউনিকেশন বেসড ট্রেন কন্ট্রোল(CBTC) প্রযুক্তির মাধ্যমে। এই উন্নত সিগন্যালিং ব্যবস্থা ট্রেনগুলির মধ্যে নিরাপদ দূরত্ব বজায় রাখবে এবং সম্পূর্ণ স্বয়ংক্রিয়ভাবে ট্রেন পরিচালনা করবে।
- Related topics -
- শহর কলকাতা
- মেট্রো
- মেট্রো পরিষেবা
- কলকাতা মেট্রো
- মেট্রো কর্তৃপক্ষ


