DRDO | প্রতিরক্ষায় নয়া সাফল্য, দেশীয় প্রযুক্তিতে তৈরী ক্ষেপণাস্ত্র 'প্রলয়'-এর সফল উৎক্ষেপণ ভারতের!

Friday, November 6 2026, 3:45 am
DRDO | প্রতিরক্ষায় নয়া সাফল্য, দেশীয় প্রযুক্তিতে তৈরী ক্ষেপণাস্ত্র 'প্রলয়'-এর সফল উৎক্ষেপণ ভারতের!
highlightKey Highlights

সকাল এগারোটা দশ মিনিটে ওড়িশা উপকূল ছোড়া হয় ক্ষেপণাস্ত্র প্রলয়। এই মিসাইলের সফল উৎক্ষেপণ প্রতিরক্ষা ক্ষেত্রে এক বড় সাফল্য।


বৃহস্পতিবার আরও এক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা করল ভারত। এদিন সকাল এগারোটা দশ মিনিটে ওড়িশা উপকূল ক্ষেপণাস্ত্র প্রলয় ছোড়া হয়েছে। সম্পূর্ণ স্বদেশী প্রযুক্তির এই ক্ষেপণাস্ত্রের নির্মাতা ডিআরডিও। মিসাইলের গতি প্রায় ৭৫০০ কিলোমিটার প্রতিঘণ্টা। এর রেঞ্জ সর্বোচ্চ ৫০০ কিলোমিটার। একটি ক্ষেপণাস্ত্র তার পেটে ৭০০ কিলো গোলাবারুদ বহন করতে সক্ষম। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এক্স হ্যান্ডলে এই পরীক্ষার সাফল্যের কথা সকলকে জানিয়ে লিখেছেন, ‘ডিআরডিও আজ সকাল ১১টা ১০ মিনিটে ওড়িশা উপকূলে দেশীয় প্রযুক্তিতে তৈরি প্রলয় ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা সম্পন্ন করেছে। বিভিন্ন যন্ত্রপাতির মাধ্যমে সংগৃহীত তথ্য অনুযায়ী, পরীক্ষাটি নির্ধারিত সমস্ত লক্ষ্য সফলভাবে পূরণ করেছে। এই সফল পরীক্ষাটি ভারতের নিজস্ব প্রতিরক্ষা সক্ষমতা জোরদার করার ক্ষেত্রে আরও একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।’




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File