Dr. Indranil Khan | 'খেলোয়াড়দের বিশেষ সম্মান দেওয়া হবে'- জাতীয় ক্রীড়া দিবস নিয়ে বিশেষ ঘোষণা ক্রীড়ামন্ত্রীর! আর কী কী বললেন তিনি?
Wednesday, August 12 2026, 3:43 am

Key Highlightsহকির জাদুকর ধ্যানচাঁদের জন্মদিন হিসেবে পালন করা হয় জাতীয় ক্রীড়া দিবস। এবার সেই দিনটা রাজ্য সরকার পালন করবে বলে জানা গিয়েছে।
বদলের বাংলায় বদলাচ্ছে খেলার রূপ। হকির জাদুকর ধ্যানচাঁদের জন্মদিন হিসেবে ২৯ আগস্ট অর্থাৎ জাতীয় ক্রীড়া দিবসের দিনটি উদযাপন করবে রাজ্য সরকার। ক্রীড়া ও যুব কল্যাণমন্ত্রী ড. ইন্দ্রনীল খাঁ জানিয়েছেন, “আগের সরকার জাতীয় ক্রীড়া দিবস দিনটিকে খুবই অবহেলার সঙ্গে পালন করেছে। আগে যেভাবে রাজনীতি খেলাতে প্রবেশ করেছিল, এর ফলে খেলা ব্যাকসিটে চলে গিয়েছিল। সেটাই এখন আর হবে না। এই অনুষ্ঠানে খেলোয়াড়দের বিশেষ সম্মান দেওয়া হবে রাজ্যের তরফে। উপস্থিত থাকতে পারেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।” গত সরকারের আমলে ১৬ আগস্ট দিনটিকে ‘খেলা হবে দিবস’ বলে ঘোষণা করা হয়েছিল। ইন্দ্রনীল খাঁ জানিয়েছেন, এই দিনটি এবার থেকে পালন করা হবে ফুটবলপ্রেমী দিবস বলে। গোষ্ঠ পালের জন্মদিনে অর্থাৎ ২০ আগস্ট ফুটবলারদের বিশেষ সম্মান দেওয়া হবে বলে জানিয়েছেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী।


