Supreme Court | 'সময় নষ্ট করবেন না', দিল্লিতে 'ককরোচ'দের উপরে পুলিশি ‘বর্বরতার’ মামলায় বলল সুপ্রিম কোর্ট!
Wednesday, July 22 2026, 11:51 am

Key Highlightsদিল্লির যন্তর মন্তরে বিক্ষোভরত ককরোচ জনতা পার্টি ও পড়ুয়াদের উপরে পুলিশি পদক্ষেপের বিরুদ্ধে যে দ্রুত শুনানির আর্জি জানানো হয়েছিল, তা খারিজ করে দিল সুপ্রিম কোর্ট।
দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভরত ককরোচ জনতা পার্টি ও পড়ুয়াদের উপরে পুলিশি পদক্ষেপের বিরুদ্ধে যে দ্রুত শুনানির আর্জি জানানো হয়েছিল, তা খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। বুধবার শীর্ষ আদালতে এক আইনজীবী আর্জি জানান যে ককরোচ জনতা পার্টির বিক্ষোভকারীদের উপরে পুলিশি ‘বর্বরতার’ ভিডিয়ো আছে। যদিও তা দেখতে রাজি হয়নি ভারতের প্রধান বিচারপতি সূর্যকান্তের নেতৃত্বাধীন তিন বিচারপতির ডিভিশন বেঞ্চ। শীর্ষ আদালত পরিষ্কার বলে দেয় যে সুপ্রিম কোর্টের যেন সময় নষ্ট না করা হয়। তারা বলেন, ‘না, না, আগামিকাল আমাদের সময় নেই। আমাদের সময় নেই। আমরা ভিডিয়ো দেখতে চাই না। আমাদের সময় নষ্ট করবেন না এবং আপনার সময় নষ্ট করবেন না।’
- Related topics -
- দেশ
- ভারত
- দিল্লি পুলিশ
- নয়াদিল্লি
- সুপ্রিম কোর্ট
- ককরোচ জনতা পার্টি’


