Donald Trump | মার্কিন সেনাঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের, 'ভালো করে ধোলাই'- দেওয়ার হুঁশিয়ারি ট্রাম্পের

Wednesday, July 29 2026, 3:21 pm
Donald Trump | মার্কিন সেনাঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের, 'ভালো করে ধোলাই'- দেওয়ার হুঁশিয়ারি ট্রাম্পের
highlightKey Highlights

মার্কিন সেনা এক বিবৃতিতে জানিয়েছে, মধ্যপ্রাচ্যে মোতায়েন করা মার্কিন বাহিনীর উপর মঙ্গলবার ‘আকস্মিক হামলা’ চালিয়েছে ইরান।


মধ্যপ্রাচ্যে মোতায়েন করা মার্কিন বাহিনীর উপর মঙ্গলবার ‘আকস্মিক হামলা’ চালিয়েছে ইরান। অভিযোগ, জর্ডনে অবস্থিত একটি মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে একাধিক ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরানীয় সেনা। সবকটিই প্রতিরোধ করেছে মার্কিন সেনা। এই ঘটনায় ক্ষুদ্ধ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের সাক্ষাৎকারের খণ্ডাংশ প্রচার করা হয়েছে একটি সংবাদমাধ্যমে। সেখানে তাঁকে বলতে শোনা গিয়েছে, “আমরা ওদের পিটিয়ে ছাতু বানিয়ে ছাড়ব। ভয়ংকর আঘাত হানব। ওদের ভালো করে ধোলাই দেওয়া হবে।”




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File