Donald Trump | আমেরিকা হামলা চালালে ইন্টারনেট বন্ধের হুঁশিয়ারি! ইরানকে পাল্টা ট্রাম্পের
Saturday, October 24 2026, 5:32 am

Key Highlightsআমেরিকা বা ইজ়রায়েল ফের হামলা চালালে তারা ইন্টারনেট কেবল ধ্বংস করবে সমুদ্রের তলদেশে আক্রমণ করে। আর এই রণহুঙ্কারের পরই পালটা দিলেন ট্রাম্প!
এর আগে ইরান হুমকি দিয়েছিল আমেরিকা বা ইজ়রায়েল ফের হামলা চালালে তারা সমুদ্রের তলদেশে আক্রমণ করে ইন্টারনেট কেবল ধ্বংস করবে। এই রণহুঙ্কারের পরই পালটা দিলেন ট্রাম্প! শুক্রবার ফ্লরিডায় একটি সভায় মার্কিন প্রেসিডেন্টকে বলতে শোনা যায়, ”হয়তো এবার আমরা আরও ভয়ংকর হামলা চালাতে চলেছি।” সেই সঙ্গেই তাঁর বক্তব্য, ”যদি ওরা বুদ্ধিমান হত, হয়তো বলত, চলুন, কাজের কথায় আসা যাক। কিন্তু আমার মনে হয় না ওরা তা করবে, কারণ সম্ভবত ওরা বুদ্ধিমান নয়।” ট্রাম্প বলেন, “ওদের নেতারা নেই, দ্বিতীয় সারির নেতারাও নেই। সবচেয়ে বড় সমস্যা হল, দেশটিকে ঠিক কারা চালাচ্ছে, তা কেউ জানে না।” যদিও এই দাবি উড়িয়ে দিয়েছে ইরান।
- Related topics -
- আন্তর্জাতিক
- ইরান
- ইজরায়েল
- ইজরায়েল
- donald trump
- ডোনাল্ড ট্রাম্প
- ট্রাম্প
- ইন্টারনেট পরিষেবা
- ইন্টারনেট


