Donald Trump | "হরমুজ প্রণালীকে আমেরিকার ভূখণ্ড হিসেবেই দেখছি"- ইরানকে তোপ মার্কিন প্রেসিডেন্টের, চুক্তি করবেন ট্রাম্প?

Saturday, August 22 2026, 5:10 am
Donald Trump | "হরমুজ প্রণালীকে আমেরিকার ভূখণ্ড হিসেবেই দেখছি"- ইরানকে তোপ মার্কিন প্রেসিডেন্টের, চুক্তি করবেন ট্রাম্প?
highlightKey Highlights

ট্রাম্প ঘোষণা করেছেন যে, কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর উপর কার্যত আমেরিকারই নিয়ন্ত্রণ রয়েছে।


এবার হরমুজ নিয়ে বিস্ফোরক দাবি মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের। ট্রাম্প স্পষ্ট জানান, “আমি এই মুহূর্তে হরমুজ প্রণালীকে আমেরিকার ভূখণ্ড হিসেবেই দেখছি,”। ট্রাম্পের দাবি, এই জলপথের আশপাশের অঞ্চল, এমনকি ওই অঞ্চলের বিস্তৃত স্থলভাগ-সহ পুরো এলাকার উপর আমেরিকার “সম্পূর্ণ নিয়ন্ত্রণ” রয়েছে। শুক্রবার সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ইরানকে তোপ দেগে ট্রাম্প বলেন, “তারা চুক্তি করতে মরিয়া, কিন্তু আমার মতে, তারা সঠিক চুক্তি করতে প্রস্তুত নয়।” প্রেসিডেন্টের দাবি, “তাদের কাছে কোনও অর্থ নেই। তাদের কোনও নৌবাহিনী নেই। তাদের কোনও বিমানবাহিনী নেই। তারা তাদের সেনাদের বেতন দিচ্ছে না। তারা তাদের পুলিশকেও বেতন দিচ্ছে না। তাদের মুদ্রাস্ফীতি ৩৫০ শতাংশ।”




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File