Donald Trump | ইজরায়েলের ৪০০ বিলিয়ন মার্কিন ডলারের অনুদান বন্ধ করবে ডোনাল্ড ট্রাম্প! কিন্ত কেন?

Wednesday, November 4 2026, 3:54 am
Donald Trump | ইজরায়েলের ৪০০ বিলিয়ন মার্কিন ডলারের অনুদান বন্ধ করবে ডোনাল্ড ট্রাম্প! কিন্ত কেন?
highlightKey Highlights

২০২৭ সাল থেকে ইজরায়েলকে প্রতি বছর ৪০০ বিলিয়ন মার্কিন ডলার আর্থিক সাহায্য দেওয়া বন্ধ করার কথা জানালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।


২০২৭ সাল থেকে ইজরায়েলকে প্রতি বছর ৪০০ বিলিয়ন মার্কিন ডলার আর্থিক সাহায্য দেওয়া বন্ধ করার কথা জানালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার ফক্স নিউজকে ফোনে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প জানান, বিষয়টি প্রথমে তাঁর নজরে এনেছিলেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তাঁর কথায়, “আপনারা এটাকে পণ্য বিনিময় হিসেবে দেখতে পারেন। সামরিক সাহায্য কিংবা নগদ অর্থ হিসেবেও বিবেচনা করতে পারেন। দেখুন, আমরা ওদের ৪০০ বিলিয়ন মার্কিন ডলারের সরঞ্জাম ও অর্থ দিই। কিন্তু ওদের আর সেটার প্রয়োজন নেই। বেঞ্জামিন নেতানিয়াহু নিজেই আমার সঙ্গে এই বিষয়ে কথা বলেছিলেন। গত দু’বছর ধরে আমরা বিষয়টি নিয়ে আলোচনা করছি। কারণ, এই অঙ্কটা অনেক বড়।” যদিও ইজরায়েলের তরফে এই বিষয়ে কোনো বিবৃতি দেওয়া হয়নি।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File