Donald Trump | প্রত্যেকটা ডলারে থাকবে ট্রাম্পের সই! জোরকদমে চলছে টাকা ছাপার কাজ

Friday, March 27 2026, 3:18 am
Donald Trump | প্রত্যেকটা ডলারে থাকবে ট্রাম্পের সই! জোরকদমে চলছে টাকা ছাপার কাজ
highlightKey Highlights

আমেরিকার কাগজের মুদ্রায় (American Dollar) থাকবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বাক্ষর (Donald Trump Signature on Dollar)।


আমেরিকার একাধিক সংবাদ মাধ্যমের প্রতিবেদনের দাবি, চলতি বছরে মার্কিন মুলুকে ধাপে ধাপে নতুন নোট বাজারে ছাপা হবে। আগামী ৪ জুলাই আমেরিকার স্বাধীনতা দিবসে সামনে আসবে নতুন নোট। সাধারণত আমেরিকার কাগজের মুদ্রায় ট্রেজারি সেক্রেটারি এবং ট্রেজারারের স্বাক্ষর থাকে। তবে এবার থেকে আমেরিকার কাগজের মুদ্রায় থাকবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বাক্ষর। আমেরিকার অর্থ সচিব স্কট বেসেন্ট বলেন, ‘আমাদের মহান দেশের ঐতিহাসিক সাফল্যকে স্বীকৃতি দেওয়ার এর থেকে ভালো উপায় আর কিছু হয় না।’ সূত্রের খবর, সেদিনই ট্রাম্পের ছবি দেওয়া ২৪ ক্যারেটের সোনার স্মারক মুদ্রাও প্রকাশ করা হবে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File