Donald Trump | শান্তি ফিরছে মধ্যপ্রাচ্যে? রবিতেই ইরান আমেরিকা চুক্তির ঘোষণা ট্রাম্পের

Sunday, June 14 2026, 3:57 am
Donald Trump | শান্তি ফিরছে মধ্যপ্রাচ্যে? রবিতেই ইরান আমেরিকা চুক্তির ঘোষণা ট্রাম্পের
highlightKey Highlights

ইরানের সঙ্গে শান্তিচুক্তির ফলে হরমুজ খুলে যাওয়ার যে ইঙ্গিত মার্কিন প্রেসিডেন্ট দিয়েছেন তা ভারত-সহ গোটা বিশ্বের জন্য নিশ্চিতভাবে বড় স্বস্তির।


রবিতেই শান্তি চুক্তির ইঙ্গিত দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার সোশাল মিডিয়া পোস্টে ট্রাম্প বলেন, ‘রবিবার ইরানের সঙ্গে চুক্তি সই করতে চলেছে আমেরিকা। যার জেরে বিশ্বের তেল সরবরাহের অন্যতম প্রধান পথ হরমুজ প্রণালী, যা এতদিন ধরে ইরান বন্ধ করে রেখেছে তা এবার খুলে যাবে।’ পারমাণবিক প্রসঙ্গ তুলে ট্রাম্প লেখেন, ‘ইরানের সঙ্গে বারাক ওবামার জেসিপিওএ চুক্তিটিতে পারমাণবিক অস্ত্রের বিষয়টি অত্যন্ত শিথিল ছিল।..ইরানের সঙ্গে আমার চুক্তিটি এর সম্পূর্ণ বিপরীত।..ওরা আর পারমাণবিক অস্ত্র তৈরি করতে চায় না, এবং তারা তা পাবেও না। কিনেও না, তৈরি করেও না, বা অন্য কোনো উপায়েও না।’




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File