Donald Trump | "৪৮ জন শীর্ষ নেতাকে নিকেশ হয়েছে"- মধ্যপ্রাচ্যের হামলা নিয়ে বড়ো দাবি ট্রাম্পের
Sunday, March 1 2026, 5:40 pm

Key Highlightsডোনাল্ড ট্রাম্প রবিবার দাবি করলেন, ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলায় ইরানের শীর্ষ নেতৃত্বের ৪৮ জনের মৃত্যু হয়েছে।
মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামা। ইতিমধ্যেই ইজরায়েল আমেরিকার যৌথ হামলায় মৃত্যু হয়েছে ইরানের সর্বোচ্চ নেতা খামেনেইয়ের। পাল্টা সৌদি আরব এবং আমেরিকার রণতরীতে মিসাইল আক্রমণ শুরু করেছে ইরান। এই পরিস্থিতিতে নয় বিবৃতি প্রকাশ ট্রাম্পের। এই পরিস্থিতিতে শনিবার যুদ্ধে সাফল্যের খতিয়ান দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফক্স নিউজকে তিনি বলেন, “আমরা যে সাফল্য পাচ্ছি তা কেউ বিশ্বাস করতে পারছে না। এক ধাক্কায় ৪৮ জন শীর্ষ নেতাকে নিকেশ করা গিয়েছে। আরও দ্রুত অভিযান চলছে।”


