Donald Trump | "আমি মানুষকে হত্যা করতে চাই না”- ইরানের সঙ্গে চুক্তি করতে চেয়ে দাবি ট্রাম্পের
Thursday, August 6 2026, 1:58 pm

Key Highlightsমার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার বলেছেন, তিনি ইরানের বিরুদ্ধে আরও সামরিক অভিযান চালানোর পরিবর্তে একটি চুক্তিতে এখন পৌঁছাতে চান।
ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান নয়, বরং একটি চুক্তিতে পৌঁছাতে চান, এদিন তেমনই দাবি করলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। লাস ভেগাসে এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ট্রাম্প বলেন, “আমরা ওদের ওপর ভয়াবহ আঘাত হানছি। তবে আমি একটি চুক্তি করতে চাই, কারণ আমি মানুষকে হত্যা করতে চাই না।” তিনি আরও বলেন, “দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বড় হামলার জন্য আমরা প্রস্তুত ছিলাম। তখন ওরা আমাকে ফোন করে বললেন, অনুগ্রহ করে এটা করবেন না। আসুন, আমরা আলোচনা করি।… আমরা এখন আলোচনা করছি। দেখা যাক কী হয়।” ইরানকে কখনওই পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেওয়া যাবে না হুঁশিয়ারি ট্রাম্পের। তিনি বলেন, “ওরা আমাদের সম্মান করে… অনেক আগেই যা করা উচিত ছিল, তা অন্য কোনও প্রেসিডেন্ট করেননি। কারণ ইরানের হাতে পারমাণবিক অস্ত্র থাকতে পারে না।”
- Related topics -
- আন্তর্জাতিক
- donald trump
- ডোনাল্ড ট্রাম্প
- ট্রাম্প
- মার্কিন প্রেসিডেন্ট
- জঙ্গি
- ইরান
- চুক্তি স্বাক্ষর


