Donald Trump | আমেরিকায় ‘অন্নপূর্ণা ভাণ্ডার’-এর ঘোষণা! ট্রাম্প জিতলে কত টাকা পাবেন মার্কিনিরা?
Thursday, September 10 2026, 6:00 am

Key Highlightsযদি মার্কিন কংগ্রেসের দুই কক্ষেরই ক্ষমতা ধরে রাখতে পারে, তাহলে পুরুষ-মহিলা নির্বিশেষে প্রত্যেক প্রাপ্ত বয়স্ক নাগরিকদের দেওয়া হবে এই অনুদান।
এবার বাংলার অন্নপূর্ণা যোজনার ধাঁচে মার্কিনিদের অনুদানের ঘোষণা করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার ডালাসে ভোট প্রস্তুতি সভায় যোগ দিয়ে ট্রাম্প বলেন, “যদি রিপাবলিকানরা কংগ্রেসের উচ্চকক্ষ সেনেট এবং নিম্নকক্ষ হাউস অফ রিপ্রেজেন্টেটিভসে জয়লাভ করে, তাহলে দেশের প্রত্যেক প্রাপ্তবয়স্ক নাগরিককে ৫ হাজার ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় ৪ লক্ষ ৭৭ হাজার টাকা) করে দেওয়া হবে। আমাদের জয় মানে অপানাদেরও জয়।” এই প্রকল্পের নাম দেওয়া হয়েছে ‘ট্রাম্প ডিভিডেন্ড’। ভোট ট্রাম্পের দল জিতলে পুরুষ-মহিলা নির্বিশেষে প্রত্যেক প্রাপ্ত বয়স্ক নাগরিকদের দেওয়া হবে এই অনুদান, জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।


