Donald Trump | ট্রাম্পকে হত্যার ছক! মার্কিন প্রেসিডেন্টের গলফ ক্লাব থেকে আটক সশস্ত্র যুবক

Wednesday, August 5 2026, 6:25 am
Donald Trump | ট্রাম্পকে হত্যার ছক! মার্কিন প্রেসিডেন্টের গলফ ক্লাব থেকে আটক সশস্ত্র যুবক
highlightKey Highlights

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্যালিফোর্নিয়ার গলফ ক্লাবের কাছ থেকে এক সশস্ত্র যুবককে গ্রেপ্তার করল পুলিশ।


মার্কিন প্রেসিডেন্টকে হত্যার ছক। গ্রেপ্তার সশস্ত্র যুবক। সূত্রের খবর, রিপাবলিকান পার্টির এক বড় অনুষ্ঠানের মাত্র দু’দিন আগে ওই এলাকায় নিরাপত্তা ব্যবস্থার ছবি ও ভিডিও তুলছিলেন অভিযুক্ত ৩৮ বছরের জেনিন জন টায়েল। সন্দেহ হতেই তাঁকে আটক করে পুলিশ। জেনিনের গাড়ি থেকে একটি লোডেড পিস্তল এবং পকেট থেকে ১৬ রাউন্ড কার্তুজ ভর্তি ম্যাগাজিন উদ্ধার হয়। অভিযুক্তের বাড়ি থেকে বেশ কিছু বন্দুক, প্রচুর কার্তুজ, বুলেটপ্রুফ জ্যাকেট এবং একটি নোটবুক উদ্ধার হয়েছে। অভিযুক্তের বিরুদ্ধে ডাকাতি, বেআইনি অস্ত্র এবং নিষিদ্ধ ম্যাগাজিন রাখার মতো বেশ কয়েকটি ধারায় মামলা হয়েছে। যদিও আদালতে নিজের দোষ অস্বীকার করেছেন তিনি।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File