Donald Trump | হরমুজ নিয়ে মিথ্যা না বলে নিজের 'নিরাপত্তা'য় নজর দিন! ট্রাম্পকে হুঁশিয়ারি ইরানের
Sunday, August 16 2026, 4:22 pm

Key Highlightsইরান সাফ জানিয়ে দিয়েছে, হরমুজ ইরানের অংশ ছিল, ইরানের আছে এবং ইরানেরই থাকবে। প্রণালীর খোলা বা বন্ধ হওয়া তেহরানের নির্দেশেই হবে।
গত শুক্রবার নিউ ইয়র্কে একটি জনসভায় যোগ দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেখানে তিনি দাবি করেন, শীঘ্রই হরমুজকে আমেরিকার ভুখন্ড হিসেবে ঘোষণা করা হবে। এরপরই ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি এক্স হ্যান্ডেলে ট্রাম্পকে সরাসরি নিশানা করে বলেন, “হরমুজ নিয়ে মিথ্যা বুলি আওড়ানোর পরিবর্তে মার্কিন প্রেসিডেন্টের উচিত নিজের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হওয়া। না হলে শেষ পর্যন্ত তাঁকে হয়তো কোনও খাবারের ট্রাকে গিয়ে লুকাতে হবে।” উল্লেখ্য, গত মাসে ন্যাটোর সম্মেলন যোগ দিতে আঙ্কারায় গিয়েছিলেন ট্রাম্প। সেখানে তাঁর প্রাণের আশঙ্কা দেখা দিতেই প্রাণ বাঁচাতে খাবারের গাড়িতে লুকিয়ে, অন্য বিমানে করে গোপনে ওয়াশিংটন ফিরতে হয়েছিল প্রেসিডেন্টকে।


