Donald Trump | 'আমেরিকার দেওয়া ১৫ দফা শর্তের বেশিরভাগই মেনে নিয়েছে ইরান'-দাবি ট্রাম্পের!
Monday, March 30 2026, 4:49 pm

Key Highlightsআমেরিকার দেওয়া ১৫ দফা শর্তের বেশিরভাগই মেনে নিয়েছে ইরান, চলছে যুদ্ধবিরতি নিয়ে আলোচনাও, এমনটাই এবার দাবি করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
আমেরিকার দেওয়া ১৫ দফা শর্তের বেশিরভাগই মেনে নিয়েছে ইরান, চলছে যুদ্ধবিরতি নিয়ে আলোচনাও, এমনটাই এবার দাবি করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সাংবাদিকদের মুখোমুখি হয়ে ট্রাম্প বলেন, “আমেরিকার ১৫ দফা শর্তের বেশিরভাগই মেনে নিয়েছে ইরান। কেনই বা তারা মানবে না? আমরা ইরানের সঙ্গে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে আলোচনা করছি। আশা করছি, আগামী সপ্তাহের মধ্যেই আমাদের কোনও চুক্তি হয়ে যাবে। যুদ্ধবিরতি নিয়ে জোরাল একটা সম্ভাবনা তৈরি হয়েছে।” তবে ট্রাম্পের এই দাবি নিয়ে তেহরান এখনও পর্যন্ত কোনও মন্তব্য করেনি।
- Related topics -
- আন্তর্জাতিক
- ট্রাম্প
- ডোনাল্ড ট্রাম্প
- আমেরিকা
- ইরান


