Donald Trump | আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে ভোট চুরি চিনের!- দাবি করলেন ডোনাল্ড ট্রাম্প

Friday, July 17 2026, 6:25 am
Donald Trump | আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে ভোট চুরি চিনের!- দাবি করলেন ডোনাল্ড ট্রাম্প
highlightKey Highlights

চিনের বিরুদ্ধে ২২ কোটি মার্কিন ভোটারের তথ্য চুরির অভিযোগ করলেন ট্রাম্প।


চিনের বিরুদ্ধে চাঞ্চল্যকর দাবি আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার মার্কিন টেলিভিশনে জাতির উদ্দেশে ভাষণ দেন ট্রাম্প। সেখানেই তিনি বলেন, “আজ রাতে আমি গুরুত্বপূর্ণ গোয়েন্দা তথ্য প্রকাশ করার নির্দেশ দিচ্ছি। তা হলেই আমাদের নির্বাচনী ব্যবস্থার ভয়ংকর ত্রুটিগুলো প্রকাশ্যে চলে আসবে।” তিনি অভিযোগ করেন, “অনেক বছর ধরেই, বিশেষত ২০২০ সালের নির্বাচন থেকে চিন ইতিহাসের বৃহত্তম নির্বাচনী তথ্যচুরির কাজ শুরু করে। অবৈধ ভাবে আমেরিকার ২২ কোটি ভোটারের তথ্য হাতিয়ে নেওয়া হয়।” ট্রাম্পের কথায়, “এই তথ্য চুরির ঘটনা নির্বাচনী নিরাপত্তার ক্ষেত্রে অভূতপূর্ব দুঃস্বপ্নের মতো।”




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File