Donald Trump | দীপাবলিতে উৎসবে মাতলেন ট্রাম্প, উপহারের পেলেন হনুমান চালিশা!

Saturday, November 7 2026, 5:34 pm
Donald Trump | দীপাবলিতে উৎসবে মাতলেন ট্রাম্প, উপহারের পেলেন হনুমান চালিশা!
highlightKey Highlights

শুক্রবার ওভাল অফিসে ভারতীয় বংশোদ্ভূত একাধিক উদ্যোগপতি ও বিশিষ্ট ব্যক্তিত্বের সঙ্গে দীপাবলি পালন করেন তিনি। প্রদীপ জ্বালিয়ে উৎসবে যোগ দেন মার্কিন প্রেসিডেন্ট।


ওয়াশিংটনে হোয়াইট হাউসে দীপাবলি উদযাপন করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার ওভাল অফিসে ভারতীয় বংশোদ্ভূত একাধিক উদ্যোগপতি ও বিশিষ্ট ব্যক্তিত্বের সঙ্গে দীপ জ্বালিয়ে উৎসবে মাতেন মার্কিন প্রেসিডেন্ট। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমেরিকায় নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত বিনয় মোহন কোয়াত্রা, বিশিষ্ট শেফ বিকাশ খান্না, উদ্যোগপতি বিশাল গন্ডাল, IBM-এর সিইও অরবিন্দ কৃষ্ণ, FBI ডিরেক্টর কাশ প্যাটেল এবং মার্কিন ন্যাশনাল ইনস্টিটিউটস অফ হেলথের ডিরেক্টর জয় ভট্টাচার্য। এছাড়াও উপস্থিত ছিলেন মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও এবং সোশ্যাল সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশনের ডেপুটি কমিশনার অর্জুন মোদী। অনুষ্ঠানের কিছু মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিয়েছেন GOQii-র প্রতিষ্ঠাতা বিশাল গন্ডাল। তিনি জানিয়েছেন, প্রেসিডেন্ট ট্রাম্পকে হনুমান চালিশার একটি কপি উপহার দিয়েছেন তিনি।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File