Hormuz | 'হরমুজ উন্মুক্ত, সচল'! সরানো হল মাইন! ট্রাম্পের চালে ‘পরাস্ত’ ইরান?

Wednesday, August 19 2026, 11:31 am
Hormuz | 'হরমুজ উন্মুক্ত, সচল'! সরানো হল মাইন! ট্রাম্পের চালে ‘পরাস্ত’ ইরান?
highlightKey Highlights

মঙ্গলবার বড় ঘোষণা করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।


২৮ ফেব্রুয়ারি মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর পর থেকেই কার্যত বন্ধ হরমুজ প্রণালী। এদিকে আমেরিকা ও ইরানের শান্তিচুক্তির ৬০ দিনের মেয়াদও ফুরিয়েছে। এই পরিস্থিতিতে মঙ্গলবার বড় ঘোষণা করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সমাজমাধ্যম ট্রুথ সোশালে ট্রাম্প লেখেন, ‘বর্তমানে ইরানের সঙ্গে কোনও আলোচনা চলছে না। এমনকী ওদের সঙ্গে কোনও আলোচনার পরিকল্পনাও নেই। নৌ-অবরোধ পূর্ণমাত্রায় বলবৎ রয়েছে। হরমুজ উন্মুক্ত, সচল। প্রণালীতে বিছানো সমস্ত মাইনও সরিয়ে ফেলা হয়েছে। কিছু মাইন বিস্ফোরণের মাধ্যমে নিষ্ক্রিয় করা হয়েছে।’ এহেন ঘোষণা পর প্রশ্ন উঠছে, তাহলে কি আমেরিকার চালে ‘পরাস্ত’ হয়েছে ইরান? হরমুজে আধিপত্য হারিয়েছে খামেনেইয়ের দেশ? যদিও উত্তরগুলি এখনও স্পষ্ট নয়। 




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File