Donald Trump | যুদ্ধ থামাতে রাজি রাশিয়া-ইউক্রেন! দাবি ট্রাম্পের, নিজের স্বার্থে যুদ্ধবিরতি?

Sunday, October 11 2026, 5:14 pm
Donald Trump | যুদ্ধ থামাতে রাজি রাশিয়া-ইউক্রেন! দাবি ট্রাম্পের, নিজের স্বার্থে যুদ্ধবিরতি?
highlightKey Highlights

সোশাল মিডিয়ায় ট্রাম্প জানিয়ে দিলেন, শক্তিসম্পদে হামলা নিয়ে সংঘর্ষবিরতিতে রাজি হয়েছে দুই দেশ।


রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধ থামাতে রাজি, দাবি করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজস্ব সোশাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশালে তিনি লেখেন, ‘রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে এনার্জি সিজফায়ার হয়েছে। অর্থাৎ দুই দেশ একে অপরের শক্তিসম্পদ লক্ষ্য করে হামলা চালাবে না। দুই দেশ রাজি হয়েছে এবং এই মুহূর্ত থেকেই নতুন সংঘর্ষবিরতি কার্যকর হয়েছে।’ যদিও দুই দেশের তরফরে এ বিষয়ে কোনো বিবৃতি দেওয়া হয়নি। গত শুক্রবার ট্রাম্প জানিয়েছিলেন, রাশিয়া ৩ লক্ষ টন ডিজেল আমেরিকা ও বিশ্ববাজারে সরবরাহ করবে। এদিকে রুশ তেল কেনার ‘অপরাধে’ ভারতের উপর শুল্ক চাপাতে আইন পাশ করেছেন ট্রাম্প। এই পরিস্থিতিতে সংঘর্ষবিরতি আসলে মার্কিনিদের পক্ষেই কাজ করবে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File