Domkol | আবাস যোজনার ঘর বরাদ্দ হয়েছিল, অথচ ঢোকেনি টাকা, দুর্নীতি ফাঁস ডোমকলে!

Wednesday, July 15 2026, 4:20 pm
Domkol | আবাস যোজনার ঘর বরাদ্দ হয়েছিল, অথচ ঢোকেনি টাকা, দুর্নীতি ফাঁস ডোমকলে!
highlightKey Highlights

বিজেপি নেত্রী সুজাতা মালাকারের দাবি, তথ্য যাচাইয়ের সময়ই এই অনিয়মের বিষয়টি সামনে আসে। এরপর ক্ষতিগ্রস্তরা একজোট হয়ে তাঁর সঙ্গে যোগাযোগ করেন। সেই অভিযোগের ভিত্তিতেই এ দিন এসডিওর কাছে স্মারকলিপি জমা দেওয়া হয়েছে।


ডোমকল পুরসভার ১৫ নম্বর ওয়ার্ড এলাকায় দুর্নীতির ঘটনা। সূত্রের খবর, ২০১৭-১৮ অর্থবর্ষে ওই পুরসভায় আবাস যোজনায় ২৫ জনের নাম তালিকায় ওঠে। ডোমকল পুরসভার কর্মীরা সম্প্রতি বাড়ি বাড়ি গিয়ে উপভোক্তাদের তথ্য যাচাই করছেন। তাতেই জানা গিয়েছে ওই ২৫ জনের নামে টাকা তোলা হলেও বাস্তবে কোনও ঘর বা আর্থিক সাহায্য তাঁরা পাননি। এই ঘটনায় নিরপেক্ষ তদন্ত ও দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছে স্থানীয় বিজেপি নেতৃত্ব। উপভোক্তাদের সঙ্গে নিয়ে ডোমকলের এসডিও শুভঙ্কর বালার কাছে স্মারকলিপি জমা দিয়েছেন বিজেপির মুর্শিদাবাদ সাংগঠনিক জেলার সহ-সভানেত্রী সুজাতা মালাকার।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File