XI Jinping | শেষ হবে মার্কিন ডলারের একাধিপত্য, চিনা মুদ্রাই হয়ে উঠবে বৈশ্বিক মুদ্রা : দাবি জিনপিংয়ের!
Monday, February 2 2026, 4:57 pm

Key Highlightsআমেরিকার এহেন গা-জোয়ারি বন্ধ করতে সম্প্রতি প্রস্তাব উঠেছে ‘ব্রিকস’ মুদ্রার।
আমেরিকার শুল্কনীতিতে অতিষ্ট একাধিক দেশ। আমেরিকার বিরোধিতা করলে ডলারকে অস্ত্র হিসেবে ব্যবহার করে নিষেধাজ্ঞা চাপানো সাধারণ ঘটনা হয়ে উঠেছে। তবে আমেরিকার এহেন গা-জোয়ারি বন্ধ করতে সম্প্রতি প্রস্তাব উঠেছে ‘ব্রিকস’ মুদ্রার। এরই মধ্যে সরাসরি চিনের প্রেসিডেন্ট শি জিনপিং দাবি করলেন, ডলার নয় এবার চিনা মুদ্রা ইউয়ানই হয়ে উঠবে বৈশ্বিক মুদ্রা। জিনপিংয়ের দাবি অনুযায়ী, চিনের মুদ্রা ইউয়ানকে এতটাই শক্তিশালী মুদ্রা হিসেবে গড়ে তোলা হবে যাতে অন্য দেশ এটিকে ‘গ্লোবাল রিজার্ভ’ হিসেবে ব্যবহার করে।


