Supreme Court | বাজি নিষেধাজ্ঞা মানেই কি দূষণ রোধ? বাজি নিয়ে সুপ্রিম পর্যবেক্ষণ!
Tuesday, November 3 2026, 9:41 am

Key Highlightsশুধু বাজি নিষিদ্ধ করলেই যে বায়ুদূষণ কমে, তার পক্ষে পর্যাপ্ত তথ্য নেই বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট।
শুধু বাজি নিষিদ্ধ করলেই যে বায়ুদূষণ কমে, তার পক্ষে পর্যাপ্ত তথ্য নেই বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট। বিচারপতি এম এম সুন্দরেশ ও বিচারপতি প্রসন্ন বি বরালের বেঞ্চ জানিয়েছে, ২০২৪ সালে দিল্লি-এনসিআরে সম্পূর্ণ বাজি নিষিদ্ধ হলেও AQI-এর উল্লেখযোগ্য উন্নতি দেখা যায়নি। তবে সম্পূর্ণ নিষেধাজ্ঞার বদলে নির্দিষ্ট নিয়ম মেনে আগামী ৭ ও ৮ নভেম্বর গ্রিন ক্র্যাকার পোড়ানোর অনুমতি দিয়েছে শীর্ষ আদালত। সকাল ৬টা থেকে ৭টা এবং রাত ৮টা থেকে ১০টা পর্যন্ত নির্দিষ্ট শংসাপত্রপ্রাপ্ত পরিবেশবান্ধব বাজি ফোটানো যাবে। তবে হাসপাতাল ও শিক্ষাপ্রতিষ্ঠানের মতো ‘নো-ক্র্যাকার জোন’-এর ৩০০ মিটারের মধ্যে বাজি পোড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। একই সঙ্গে অনলাইন বাজি বিক্রিতেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আদালত স্পষ্ট জানিয়েছে, ধর্মীয় স্বাধীনতার অধিকার থাকলেও তা জনস্বাস্থ্যের ঊর্ধ্বে নয়।
- Related topics -
- দেশ
- ভারত
- সুপ্রিম কোর্ট
- বাজি
- পরিবেশ দূষণ


