Purba Medinipur | তালসারিতে মৃত্যু রাহুলের, এবার তাজপুরে সমুদ্রে ডুবে মৃত্যু সোদপুরের চিকিৎসক দম্পতির!

Thursday, April 2 2026, 10:08 am
Purba Medinipur | তালসারিতে মৃত্যু রাহুলের, এবার তাজপুরে সমুদ্রে ডুবে মৃত্যু সোদপুরের চিকিৎসক দম্পতির!
highlightKey Highlights

পুলিশ সূত্রে খবর, মৃত দুই চিকিৎসক সম্পর্কে স্বামী স্ত্রী। দু’জনের নাম চিকিৎসক কুন্তল চক্রবর্তী, চিকিৎসক শৈলজা ভরদ্বাজ।


সম্প্রতি তালসারির সমুদ্রে ডুবে মৃত্যু হয়েছে অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের। এই ঘটনায় মৃত্যরহস্য এখনও উদঘাটন হয়নি। এরই মধ্যে তাজপুরে এবার ডুবে মৃত্যু হল দুই চিকিৎসকের। পুলিশ সূত্রে খবর, মৃত দুই চিকিৎসক সম্পর্কে স্বামী স্ত্রী। দু’জনের নাম চিকিৎসক কুন্তল চক্রবর্তী, চিকিৎসক শৈলজা ভরদ্বাজ। বুধবার রাতে তাজপুরের বিশ্ববাংলার কাছে দুটি দেহ ভাসতে দেখেন পর্যটক ও স্থানীয় ব্যবসায়ীরা। পরে পুলিশ ডুবুরি নামিয়ে সমুদ্র থেকে দুটি দেহ উদ্ধার করে। জানা গিয়েছে, দু’দিন আগেই গাড়ি করে তাজপুরে বেড়াতে এসেছিলেন দুই চিকিৎসক। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, সমুদ্রের ধারে বসে আমোদপ্রমোদের সময়ে কোনওভাবে জলে নেমেছিলেন তাঁরা।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File